নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ু দূষণ,ভূ-কম্পন এবং শব্দ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বৈদ্দেরবাজার এলাকায় অবস্থিত আমান সিমেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগী গ্রামবাসী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বৈদ্যেরবাজার ইউনিয়নের অন্তত ৯ টি গ্রামের নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রামবাসী জানান,
দীর্ঘ ১০ বছর যাবত বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদীর পাড়ে অবস্থিত আমান সিমেন্ট কোম্পানি পরিবেশ অধিদপ্তরের কোন নিয়ম কারণ না মেনে বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ করছে।অতিরিক্ত শব্দ দূষণ,বায়ু দূষণের কারণে এই এলাকার অসংখ্য শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।এই দূষণের প্রতিবাদে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সমাধান না পায়নি।
মোশারফ হোসেন খসরু
সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জ
