রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন নতুন মুখ নিয়ে মাঠে নামবে পাকিস্তান

তিন নতুন মুখ নিয়ে মাঠে নামবে পাকিস্তান

তিন নতুন মুখ নিয়ে মাঠে নামবে পাকিস্তান


আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান এখন থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোতে চায়। সেই প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে টাইগারদের বিপক্ষে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে সফরকারীরা। ঢাকা সফরের জন্য পাকিস্তান ইতিমধ্যে ছয় নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে। আর সিরিজের প্রথম ম্যাচেই তিন ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আফ্রিদি জানান, দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি, বরং ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করা। তরুণদের জন্য এটি নিজেদের সামর্থ্য দেখানোর ভালো সুযোগ।'

প্রথম ম্যাচে সম্ভাব্য তিন অভিষেক প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, 'সম্ভবত তিন জনের অভিষেক হবে। সাহেবজাদা আমাদের টপ পারফর্মার। টি-টোয়েন্টি, ওয়ানডে এবং লিস্ট 'এ' ক্রিকেটেও সে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে ব্যাট করবে।'

এদিকে পাকিস্তান দলের কোচ মাইক হেসন সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, উইকেটে আগের তুলনায় কিছুটা বেশি ঘাস রয়েছে। তাই ম্যাচে পেসারদের ওপরই বেশি ভরসা রাখছেন আফ্রিদি। তিনি বলেন, 'পাকিস্তান সবসময়ই ফাস্ট বোলিংয়ের জন্য পরিচিত। আমরা পেসারদের নিয়েই এগোব এবং চেষ্টা করব তারা যেন উইকেট এনে দেয়। পাশাপাশি স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও এখন পর্যন্ত উইকেট ফার্স্ট বোলারদের জন্য সহায়ক বলে মনে হচ্ছে।'

এছাড়া পাকিস্তানের ব্যাটারদের জন্য মাথাব্যাথার কারণ হতে পারেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, 'আমি মনে করি ব্যাটাররা মোস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।'