রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাপ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করবেন ভাবনা।

পাপ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করবেন ভাবনা।

পাপ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করবেন ভাবনা।

গেল বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজ ‘পাপ কাহিনী’ দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় আসছে এর দ্বিতীয় সিজন। চলতি বছরের জানুয়ারিতেই অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ঘোষণা দেন সিরিজটির দ্বিতীয় কিস্তির।

এখনো চলছে নতুন সিজনের শুটিং। নতুন এই সিজনে আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে সুপারস্টারের স্ত্রীর চরিত্রে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। আশনা হাবিব ভাবনা বলেন, ‘এখানে আমার চরিত্রটা একজন সুপারস্টারের স্ত্রীর, যে সুপারস্টার কিনা পরকীয়ার আসক্ত। কিছুদিন আগেই আমার অংশের শুটিং শেষ করেছি। কাজটা করে ভালো লেগেছে।’
নতুন এই সিজনের গল্প কি দেশের কোনো তারকার জীবন থেকে অনুপ্রাণিত কি না, এমন প্রশ্নে ভাবনা বলেন, ‘এটা জয় ভাই (শাহরিয়ার নাজিম জয়) ভালো বলতে পারবেন। আমার মনে হয়, এটার উত্তর তার দেওয়া উচিত।’

এদিকে সুমন ধর পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েবের শুটিং করেছেন ভাবনা। এখনো প্রায় ১৫ শতাংশের মতো শুটিং বাকি বলে জানান তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা।

উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনী’র দ্বিতীয় সিজন আরো অভিনয় করেছেন রুনা খান, কুসুম শিকদার, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। আসন্ন ঈদে সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।