শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আলোচনায় বসতে রাজি নয় ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আলোচনায় বসতে রাজি নয় ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আলোচনায় বসতে রাজি নয় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের বৈধ অধিকার স্বীকার করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে আল-জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি দাবি করেন যে, তিনি এসব কথা ইরানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের বলতে শুনেছেন।


তেহরানের মূল কথা হলো, যতদিন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইরান আলোচনা করবে না, যুদ্ধবিরতির প্রস্তাব দেবে না বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে যাবে না।

এ সপ্তাহের শুরুতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘ মহাসচিবকে চিঠি লিখেন। এই চিঠির মাধম্যে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করতে অনুরোধ করে।এর পাশাপাশি ইরানের সামরিক কর্মকর্তাএবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিয়মিত বিবৃতি আসছে। এক্সে দেওয়া সাম্প্রতিক এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন পাল্টা হামলা চালিয়ে যেতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।