সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর এবং অধীনস্থ বৈকারী, তলুইগাছা, মাদরা ও চান্দুরিয়া বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।


বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার ঝিকড়া কোল্ড স্টোরেজ মোড় এলাকা থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় ২ হাজার ৬৩২ পিস সিটি গোল্ডের বালা জব্দ করে।
এদিকে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/১৯ এস-এর নিকটবর্তী সাতক্ষীরা সদর থানার নতুনপাড়া এলাকা থেকে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় উইন সিরেক্স কফ সিরাপসহ ঔষধ আটক করে।
মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ০৮ আরবি এলাকা সংলগ্ন কলারোয়া থানার উত্তর ভাদিয়ালি গ্রাম থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে তলুইগাছা বিওপির পৃথক দুইটি আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১২/৬ ও ১৩ সংলগ্ন সাতক্ষীরা সদর থানার চারাবাড়ি ও পাকা রাস্তা এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বাজি ‘কিংস কোবরা’ জব্দ করে।


এছাড়া চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬ আরবি এলাকা সংলগ্ন কলারোয়া থানার আমবাগান এলাকা থেকে ৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় আরসি কফ সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় মালামাল অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৩০ লাখ ১০ হাজার ১০০ টাকা।


বিজিবি আরও জানায়, ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আবু জাফর সাতক্ষীরা জেলা প্রতিনিধি: