রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন’ হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।  

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান,  গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে—এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতা লাভবান হচ্ছেন, তাদের একজন হলেন পুতিন।’