সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম লুকেই নজর কাড়লো রাক্ষস৷

প্রথম লুকেই নজর কাড়লো রাক্ষস৷

প্রথম লুকেই নজর কাড়লো রাক্ষস৷

ঈদের বড় সিনেমা তালিকায় জায়গা করে নেওয়া ‘রাক্ষস’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে সিয়াম আহমেদকে এক চেয়ারে বসে, ঠোঁটে সিগারেট এবং হাতে রক্তমাখা চাপাতি ধরে, চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহের ওপর গোলাপের বৃষ্টি পড়ছে। লাল রঙের টাইটেল লোগোতে লেখা রয়েছে ছবির নাম ‘রাক্ষস’।

পোস্টারটি বৃহস্পতিবার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প, যা ফ্যামিলি ড্রামার সঙ্গে যুক্ত। অনেক দিন ধরে পর্দায় এমন ক্রেজি লাভ স্টোরি দেখা যায়নি। আমরা বিশ্বাস করি, ছবিটি এবারের ঈদে দর্শকের প্রিয় হয়ে উঠবে।’

আগের ‘বরবাদ’ সিনেমার তুলনায় ‘রাক্ষস’-এ তিনগুণ বেশি ভায়োলেন্স থাকবে বলে জানান সুমি। তিনি আরও বলেন, যারা একবার ছবিটি দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

ছবির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, যিনি ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি সালমান খানের ‘বিগ বস’ শোতেও অংশ নিয়েছেন।
প্রযোজক জানান, খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে এবং ঈদের আগে মুক্তির প্রস্তুতি সম্পন্ন হবে।