সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

যশোর অঞ্চলের আওতাধীন মাগুরা জেলায় মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা জেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়।

বুধবার ১১ মার্চ ২০২৬ ইং তারিখে মনিটরিং এন্ড লার্নিং কর্মশালায় উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। আরো উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন, অরুন কুমার মন্ডল আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল অ্যান্ড এমআইএস), আজম খান আঞ্চলিক ব্যবস্থাপক (অর্থ), শহিদুল ইসলাম রবিন- আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি,যুব অ্যান্ড জিএ, আসাদুর রহমান আঞ্চলিক ব্যবস্থাপক (নির্মাণ ও পরিবেশ), রবিউল ইসলাম - আঞ্চলিক ব্যবস্থাপক ( জীবিকায়ন ), ডা. কায়মুন আক্তার মুনা- আঞ্চলিক ব্যবস্থাপক (এইচ এন্ড এন), সকল জেলা কর্মকর্তা, ক্লাস্টার কর্মকর্তা, ক্লাস্টার ফ্যাসিলিটেটরগণ, ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এইচ এন্ড এন), ক্লাস্টার ফ্যাসিলিটেটর (টেকনিক্যাল), ডাটা এন্ট্র্রি অপারেটরবৃন্দ, আরডিসিএস সভাপতি সহ বিভিন্ন ক্লাস্টার থেকে গ্রাম সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পরিদর্শনকৃত বিভিন্ন গ্রাম সমিতির তথ্য-উপাত্ত উপস্থাপন এবং জেলার সার্বিক অগ্রগতি ও কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য ও মাগুরা জেলার অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর আঞ্চলিক ব্যবস্থাপক জেলা কর্মকর্তাদের পরিদর্শনকৃত গ্রাম সমিতির বিভিন্ন তথ্য উপাত্ত রিপোর্ট আকারে উপস্থাপন করেন। অনুষ্ঠানের সার্বিক পর্যালোচনা শেষে আঞ্চলিক পরিচালক মহোদয় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও সার্বিক অগ্রগতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের মধ্যে দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। 
উক্ত কর্মশালার উপস্থাপনায় ছিলেন অনুপ কুমার মন্ডল জেলা কর্মকর্তা এমইএল এন্ড জিএ।