রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমিগ্রেশন কর্মকর্তা সেজে বাংলাদেশি যুবককে আটকে চাঁদা দাবি, মালয়েশিয়ায় গ্রেফতার ২

ইমিগ্রেশন কর্মকর্তা সেজে বাংলাদেশি যুবককে আটকে চাঁদা দাবি, মালয়েশিয়ায় গ্রেফতার ২

ইমিগ্রেশন কর্মকর্তা সেজে বাংলাদেশি যুবককে আটকে চাঁদা দাবি, মালয়েশিয়ায় গ্রেফতার ২


মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরি এলাকায় ইমিগ্রেশন কর্মকর্তার পরিচয় দিয়ে এক বাংলাদেশি যুবককে আটক করে চাঁদা দাবির অভিযোগে দুই স্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে তামান নুসা বেস্তারি এলাকায় পথরোধ করে অভিযুক্তরা। নিজেদের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা দাবি করে তারা যুবকটিকে ভয়ভীতি দেখায় এবং তাকে মুক্তি দিতে ১ হাজার ৬০০ রিঙ্গিত দাবি করে।

বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তার বড় ভাইকে ফোনে জানালে তিনি দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে ৪০ ও ৪১ বছর বয়সী দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি গাড়ি, দুটি ওয়াকিটকি, বিভিন্ন ব্র্যান্ডের নয়টি মোবাইল ফোন, ভুক্তভোগীর পাসপোর্টের ফটোকপি ভর্তি দুটি ব্যাগ এবং নগদ ৮০ রিঙ্গিত জব্দ করা হয়।

ইস্কান্দার পুতেরি জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমারাসান জানান, প্রাথমিক তদন্তে ধরা পড়েছে যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের একজনের বিরুদ্ধে পূর্বেও অপরাধ ও মাদক সংশ্লিষ্টতার রেকর্ড রয়েছে।

তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৪১৯ ধারায় (ছদ্মবেশ ধারণ করে প্রতারণা) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে পুলিশ সাধারণ মানুষ, বিশেষ করে বিদেশি শ্রমিক ও তাদের নিয়োগকর্তাদের এমন প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।