রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে আজিম উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী

সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে আজিম উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী

সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে আজিম উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীকে জানানো হয়েছে আন্তরিক ঈদ শুভেচ্ছা। ঈদের এই আনন্দঘন সময়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সৎ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন সমাজসেবক মো. আজিম উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসার কারণে তিনি স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি হাতিয়া উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তরুণ সমাজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অনেকেই আশা প্রকাশ করেছেন—গণঅধিকার পরিষদ থেকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আজিম উদ্দিনকে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।

ঈদের এই পবিত্র দিনে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন—তিনি যেন সবাইকে সুস্থ রাখেন এবং এলাকার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি সকলকে জানানো হয়েছে আন্তরিক ঈদ শুভেচ্ছা।