রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর-মাগুরা মহাসড়কে শতখালীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

যশোর-মাগুরা মহাসড়কে শতখালীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

যশোর-মাগুরা মহাসড়কে শতখালীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০


মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় এআর জুট মিলের সামনে যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রা কের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।


শনিবার দুপুর ২:৩০ টায় শতখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আশা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের বেশ কয়েকজন যাত্রীসহ ট্রাকের ড্রাইভার আহত হন।


দুর্ঘটনার পর শালিখার ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিন্তু ট্রাক ড্রাইভার গাড়ির কেবিনের সাথে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টার চেস্টায় কেবিন কেটে ড্রাইভারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।