আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের মাতা আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গদাইপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মরহুম মোজাহার উদ্দীনের সহধর্মিণী আছিয়া খাতুন শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আব্দুল আলিম, বিএনপি নেতা
জুলফিকার আলী জুলি এবং খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের জননী।
শনিবার সকালে অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন গদাইপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাওলানা আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, বিএনপি নেতা এনামুল হক সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মরহুমার জীবন ও কর্মের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, অহিদুল ইসলাম মোল্যা, রাশেদ আহমেদ খোকা, আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম. আহসান হাবিব, আজহারুল ইসলাম মন্টুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
