বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজকে পেয়ে আনন্দে ভাসছেন সাবেক কোচ

মোস্তাফিজকে পেয়ে আনন্দে ভাসছেন সাবেক কোচ

মোস্তাফিজকে পেয়ে আনন্দে ভাসছেন সাবেক কোচ

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। ১০০ বলের এই টুর্নামেন্টে বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে বার্মিংহাম নিলামে কিনেছে এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৬৪ লাখ টাকা)।

বার্মিংহামের কোচ শেন বন্ডের বিশ্বাস, মোস্তাফিজ হবেন দলের জন্য গেম চেঞ্জার। ইংলিশ কন্ডিশনে কাটার মাস্টারের স্লোয়ার ডেলিভারি ও ভ্যারিয়েশন দলের মূল মারণাস্ত্র হয়ে উঠতে পারে বলে বন্ড মনে করেন।

এর আগে ২০১৮ মৌসুমে সাবেক নিউজিল্যান্ড ফাস্ট বোলার বন্ড মুম্বাই ইন্ডিয়ান্সে মোস্তাফিজের কোচ ছিলেন। সেই স্মৃতি তুলে ধরে বন্ড বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে আগেও কাজ করেছি। আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। সে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া একজন বোলার। মোস্তাফিজ একজন দুর্লভ খেলোয়াড়। পেসে তার বৈচিত্র্য ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। ফিজ সেরা বোলারদের মধ্যে পড়ে।’

‘দ্য হানড্রেড’ এর পঞ্চম আসর বসবে ২১ জুলাই।