বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ুন সংক্রামক রোগ প্রতিরোধে বাড়ান জনসচেতনতা

সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ুন সংক্রামক রোগ প্রতিরোধে বাড়ান জনসচেতনতা

সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ুন  সংক্রামক রোগ প্রতিরোধে বাড়ান জনসচেতনতা


মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি

বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ (বুধবার) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

তিনি বলেন, 'স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত হাত ধোয়ার এই সহজ অভ্যাস ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রা পরবর্তী আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. দবিরুল ইসলাম।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চায় অভ্যস্ত করা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সচেতনতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া গেলে সংক্রামক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য—‘হাত ধোয়ার বীর হোন’ (Be a Handwashing Hero)। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো, দৈনন্দিন জীবনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে রোগের ঝুঁকি কমানো।