সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেল খাটার অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ বানাবেন হিরো আলম।

জেল খাটার অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ বানাবেন হিরো আলম।

জেল খাটার অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ বানাবেন হিরো আলম।


আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম তারকা হিরো আলম। আবারও নতুন উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নিজের জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ। জানা গেছে, ২১ দিন জেল খাটার অজানা গল্প নিয়ে ওয়েব সিরিজ বানাবেন হিরো আলম। নিজের জেল জীবনের ২৪ ঘণ্টার অভিজ্ঞতা এবং কারাগারের ভেতরের বাস্তব চিত্রই তুলে ধরা হবে এই সিরিজে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, তার জীবনের সেই ২১ দিনের অভিজ্ঞতা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কারাগারের ভেতরে কেমন জীবনযাপন করতে হয়, বন্দিদের দিন-রাত কেমন কাটে, কী ধরনের নিয়ম-নীতি মেনে চলতে হয়-এসব বিষয় খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাগুলোই এবার দর্শকদের সামনে তুলে ধরতে চান একটি ওয়েব সিরিজের মাধ্যমে।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ বাইরে থেকে জেলের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় সেখানে প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্যে দিয়ে কাটে। কারাগারের প্রতিদিনের রুটিন, বন্দিদের জীবনসংগ্রাম, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি রাতের বেলার পরিবেশ-সবকিছুই এই সিরিজে দেখানোর পরিকল্পনা রয়েছে।’

হিরো আলম আরও জানান, এই ওয়েব সিরিজে তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি জেলের ভেতরে দেখা নানা চরিত্র এবং ঘটনার প্রতিফলন থাকবে। বাস্তবতার সঙ্গে মিল রেখে গল্প সাজানো হবে, যাতে দর্শকরা কারাগারের ভেতরের ২৪ ঘণ্টার জীবনযাত্রা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পান।

নির্মাতা হিসেবে এই কাজটি করতে গিয়ে তিনি বাস্তব ঘটনাগুলোকে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান। তার ভাষ্য, ‘আমি চাই মানুষ জানুক জেলের ভেতরের বাস্তবতা কেমন। সেখানে একজন বন্দির দিন কীভাবে শুরু হয়, কীভাবে শেষ হয় সবকিছুই দেখানো হবে।’

জানা গেছে, খুব শিগগিরই এই ওয়েব সিরিজের প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। গল্প, চিত্রনাট্য ও অভিনয় সবকিছুতেই থাকবেন হিরো আলম নিজেই। তবে সিরিজটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।