সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক পাওয়ায় অভিনেত্রী ববিতাকে সম্বর্ধনা।

একুশে পদক পাওয়ায় অভিনেত্রী ববিতাকে সম্বর্ধনা।

একুশে পদক পাওয়ায় অভিনেত্রী ববিতাকে সম্বর্ধনা।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। অভিনয় জীবনে দেশের ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী পাঁচ দশকের বেশি সময় ধরে ভক্তদের কাছে সমান জনপ্রিয়। তার অভিনীত নানা চলচ্চিত্রের জন্য তিনি দেশে ও বিদেশে বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।

সম্প্রতি দেশের সর্বোচ্চ বেসরকারি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

তার একুশে পদক প্রাপ্তিতে তাকে সংবর্ধনা জানাতে আয়োজন করেছে চ্যানেল আই। অনুষ্ঠানে ববিতাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানানো হয়। পরে তাকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সংবর্ধনা অনুষ্ঠানের পর ববিতার একান্ত সাক্ষাৎকার নেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এটি ববিতার প্রথম কোনো টেলিভিশনে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি ‘বরেণ্য ববিতা’ শিরোনামে খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে।

ববিতা তার একুশে পদক প্রাপ্তিকে জীবনের সব সম্মাননার চেয়েও বড় মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার এই অর্জনকে অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা প্রকাশ করেন। চ্যানেল আইয়ের আয়োজন দর্শকদের জন্যও একটি আনন্দময় এবং গৌরবময় মুহূর্ত হিসেবে প্রকাশিত হয়েছে।