রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি

ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি

ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি

ইরানের সরকার পতনের সাথে সাথেই তেহরানের অন্তর্বর্তীকালীন সময় নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। শনিবার (১৪ মার্চ) ফক্স নিউজকে তিনি এই মন্তব্য করেছেন। য়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে পাহলভি জানান, ইরানে সরকার পতন হলে দেশটিতে যাতে শাসনব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য তিনি সাম্প্রতিক মাসগুলোতে একটি রূপান্তর পরিকল্পনা তৈরির জন্য কাজ করছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে পাহলভি বলেছেন, ইরানের ভেতরে এবং বাইরে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সময়ে তেহরান পরিচালনা করবেন।  

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতনের সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে। এবং যত দ্রুত সম্ভব ইরানের সমৃদ্ধির জন্য শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং শর্ত প্রতিষ্ঠা করবে।১৯৭৯ সালে ইরানে রাজতন্ত্রের পতন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে পাহলভি নির্বাসনে আছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে ঐক্যবদ্ধ বিরোধী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

পাহলভি অঙ্গীকার করেছেন যে তিনি ইরানে ধর্মতন্ত্র থেকে গণতন্ত্রে ক্ষমতার রূপান্তরে সহায়তা করবেন।

ইরানে সরকার পতনের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা রোববার পর্যন্ত ১৬ দিনে গড়ালো।