সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি

একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি

একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি

চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট হাতে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই দলীয় একশ রান করল টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভার শেষে বিনা উইকেটে ১০৫ রান।

আজ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটিকে অঘোষিত ফাইনাল বলা হচ্ছে। কারণ দুই দলই আগের দুটি ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে, অর্থাৎ আজকে যে জিতবে সিরিজ জয়ের ট্রফি তাদের হাতেই উঠবে।

শুরুর দুই ম্যাচে বাংলাদেশ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছিল। তবে আজ সেটা দলকে সঙ্গ দিল না। আজ পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আগের দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানকে।