শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদযাত্রায় ট্রেনে পরীক্ষামূলক ফ্রি স্টারলিংক সার্ভিস চালু করল সরকার

ঈদযাত্রায় ট্রেনে পরীক্ষামূলক ফ্রি স্টারলিংক সার্ভিস চালু করল সরকার

ঈদযাত্রায় ট্রেনে পরীক্ষামূলক ফ্রি স্টারলিংক সার্ভিস চালু করল সরকার

ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় করতে পরীক্ষামূলকভাবে ট্রেনে ফ্রি স্টারলিংক ওয়াই–ফাই সেবা চালু করেছে সরকার। ফলে এখন থেকে যাত্রীরা চলন্ত ট্রেনেও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের চারটি বিরতিহীন আন্তঃনগর ট্রেনে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এসব ট্রেনে ভ্রমণরত যাত্রীরা চলন্ত অবস্থাতেই ফ্রি ওয়াই–ফাই ইন্টারনেট সুবিধা পাবেন। 


বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। এর ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে অন্যান্য ননস্টপ ও চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও স্টারলিংক ওয়াই–ফাই সেবা চালু করা হবে। এতে দীর্ঘ ট্রেনযাত্রায় যাত্রীদের ভ্রমণ আরও আনন্দদায়ক ও সাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

ট্রেন