বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে আসছে হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’।

ঈদে আসছে হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’।

ঈদে আসছে হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’।

প্রতি রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ভালোবেসে অবশেষে’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।

গ্রামে একসঙ্গে ছেলেবেলা কাটিয়েছে রানা ও নীলা। তাদের মধ্যে সব সময় মিষ্টি ঝগড়া লেগে থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর দেশে ফিরে গ্রামে বেড়াতে গেলে রানার সঙ্গে দেখা হয় নীলার। তারপর দুজনকে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলা চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যান্য চরিত্রে আরও আছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ অনেকে।

মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন রাজীব। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। নাটকটির শুটিং হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতি ঈদেই দর্শকেরা পরিবার নিয়ে হানিফ সংকেতের নাটক দেখতে বসেন। কারণ, তিনি সব সময় পারিবারিক গল্প নিয়ে নাটক নির্মাণ করেন। বরাবরের মতো এবারও এটিএন বাংলার দর্শক তাঁর নাটক উপভোগ করবেন।