বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় দেশি-বিদেশি শিল্পীদের তিন কনসার্ট

ঢাকায় দেশি-বিদেশি শিল্পীদের তিন কনসার্ট

ঢাকায় দেশি-বিদেশি শিল্পীদের তিন কনসার্ট


সেপ্টেম্বরের শেষভাগ থেকে অক্টোবরের শুরু; ঢাকার সংগীতপ্রেমীদের জন্য সময়টা হতে যাচ্ছে বেশ জমজমাট। মাত্র ১৫ দিনের ব্যবধানে বসছে তিনটি কনসার্ট, যেখানে একই মঞ্চে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি পাকিস্তানের কাবিশ ও সংগীতশিল্পী আসিম আজহারকে।

শরতের ঢাকায় একের পর এক গানের আয়োজন

১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে এই সংগীত আয়োজনের ব্যস্ততা। ঢাকার আলোকিতে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ কনসার্টে একসঙ্গে মঞ্চে উঠবে দেশের ১০টি ব্যান্ড। নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংয়ের পাশাপাশি আরো কয়েকটি ব্যান্ড এতে পারফর্ম করবে।

আয়োজক ঢাকা ব্রডকাস্ট জানিয়েছে, বেলা আড়াইটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে।

এরপর ২৬ সেপ্টেম্বর ঢাকার মঞ্চে আসছে পাকিস্তানি ব্যান্ড কাবিশ। ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শীর্ষক এ আয়োজনে কাবিশের সঙ্গে গাইবে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

আসিম আজহারের ঢাকার কনসার্টে থাকছে ওয়ারফেজের পরিবেশনা

কাবিশকে ঘিরে এই আয়োজনের আগে ছিল অনিশ্চয়তা। গত ৫ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। এবার নতুন তারিখে আয়োজনটি করার ঘোষণা দিয়েছে আয়োজকেরা।

আগে যারা কনসার্টটির টিকিট কিনেছিলেন, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না বলে জানিয়েছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।

এই ধারাবাহিকতার শেষ আয়োজনটি হবে অক্টোবরে। পাকিস্তানের সংগীতশিল্পী আসিম আজহার ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে ২ অক্টোবর ঢাকায় গান করবেন। স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠেয় এ কনসার্টে তার সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। পারফর্ম করবে মডার্নোটাকুও। কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে।

একদিকে দেশের পরিচিত ব্যান্ডগুলোর পরিবেশনা, অন্যদিকে পাকিস্তানের দুই জনপ্রিয় শিল্পীর উপস্থিতি; সব মিলিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার কনসার্ট অঙ্গনে থাকছে ভিন্ন স্বাদের আয়োজন। দেশি রক থেকে শুরু করে সীমান্ত পেরোনো সংগীতের এই মেলবন্ধনে সংগীতপ্রেমীদের জন্য তৈরি হচ্ছে পরপর কয়েকটি বিশেষ সন্ধ্যা।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা