বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়ে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতির সাড়াজাগানো ছবি ‘মহারাজা’। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে ঝড় তোলা নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলারটির ইংরেজি সংস্করণের ঘোষণা এসেছে আনুষ্ঠানিকভাবে। নির্মাতাদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে কোনো তামিল ছবির প্রথম হলিউড রিমেক।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী বিখ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে। যদিও এই নাম নিয়ে জোর জল্পনা চলছে, তবে আনুষ্ঠানিকভাবে তা এখনো নিশ্চিত করা হয়নি। 

বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সুধন সুন্দরম জানান, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে মূল চরিত্রে রেখে কাজটি করার পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এর স্বত্ব কেনার আগ্রহ দেখায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই শুরু হবে ছবির শুটিং।

তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়ে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতির সাড়াজাগানো ছবি ‘মহারাজা’। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে ঝড় তোলা নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলারটির ইংরেজি সংস্করণের ঘোষণা এসেছে আনুষ্ঠানিকভাবে। নির্মাতাদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে কোনো তামিল ছবির প্রথম হলিউড রিমেক।.

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী বিখ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে। যদিও এই নাম নিয়ে জোর জল্পনা চলছে, তবে আনুষ্ঠানিকভাবে তা এখনো নিশ্চিত করা হয়নি। 

বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সুধন সুন্দরম জানান, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে মূল চরিত্রে রেখে কাজটি করার পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এর স্বত্ব কেনার আগ্রহ দেখায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই শুরু হবে ছবির শুটিং।

ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছিল একটি হারিয়ে যাওয়া আবর্জনার পাত্র বা ডাস্টবিনকে কেন্দ্র করে। মহারাজা নামের সাধারণ এক ব্যক্তি থানায় হাজির হন চুরির অভিযোগ নিয়ে। পুলিশ প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও তদন্তের পরতে পরতে বেরিয়ে আসে শিহরিত হওয়ার মতো গোপন রহস্য। 

তুচ্ছ এক অভিযোগ কীভাবে বদলে গিয়ে অন্ধকার অপরাধ ও চরম প্রতিশোধের গল্পে রূপ নেয়, তা নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটির মূল প্লট। এদিকে হলিউড সংস্করণের শিল্পী ও কলাকুশলী সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে প্রেক্ষাগৃহে আসা এই ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে অনবদ্য অভিনয় করেছিলেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা