বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিং নিয়ে শাহরুখের বড় ঘোষণা

কিং নিয়ে শাহরুখের বড় ঘোষণা

কিং নিয়ে শাহরুখের বড় ঘোষণা

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে সিনেমাটির মুক্তি পিছিয়ে যেতে পারে- এমন গুঞ্জনও ছড়িয়েছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং শাহরুখ খান। জানিয়ে দিলেন, ‘কিং’ নিয়ে আর অপেক্ষা করতে হবে না ভক্তদের।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানে এক ভক্ত ‘কিং’ নিয়ে নতুন কোনো খবর জানতে চান। তিন বছর ধরে প্রেক্ষাগৃহে শাহরুখের নতুন সিনেমা দেখার অপেক্ষায় থাকার কথা জানিয়ে ওই ভক্ত অন্তত ছবিটির একটি ঝলক প্রকাশের অনুরোধ করেন।

জবাবে শাহরুখ জানান, এবার আর বেশি অপেক্ষা করতে হবে না। নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

শাহরুখ লেখেন, ‘এবার ছবিটা দেখবেন। অপেক্ষা করাচ্ছি না আর। ভালো একটা ছবি তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হবে। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’

তবে ‘কিং’র শুটিংয়ে বেশ কিছু বাধার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। কাজ চলাকালে একাধিকবার চোট পেয়েছেন তিনি। ফলে কয়েক দফায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সব চোট সেরে গেছে বলে জানিয়েছেন শাহরুখ। ছবির কাজও প্রায় শেষ পর্যায়ে।

অভিনেতার কথায়, শুটিংয়ের সময় কয়েকবার চোট পাওয়ায় কাজ থামাতে হয়েছিল। এখন তিনি পুরোপুরি সুস্থ এবং ছবির কাজও ঠিকঠাক এগোচ্ছে।

‘কিং’ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন শাহরুখ। ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে ছবিটির জন্য অনেক পরিশ্রম করা হয়েছে। সিনেমায় থাকছে অ্যাকশন, গানসহ নানা চমক। নিজের চুল নিয়েও মজা করেছেন এই বলিউড তারকা।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা