বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীপ্ত প্লে তে যুক্ত হচ্ছে মাইক্রো ড্রামা।

দীপ্ত প্লে তে যুক্ত হচ্ছে মাইক্রো ড্রামা।

দীপ্ত প্লে তে যুক্ত হচ্ছে মাইক্রো ড্রামা।

ঈদ উপলক্ষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে নতুন কনটেন্ট হিসেবে যোগ হয়েছে মাইক্রো ড্রামা। এটি মূলত ১ থেকে ৩ মিনিটের নাটক। প্রথমে দর্শকরা দেখতে পাবেন বাংলায় ডাবিং করা ধারাবাহিক ‘লাভ রিউনিয়ন: দ্য ম্যারিড মাদার্স টেল’ (অসমাপ্ত সম্পর্ক)। এরপর আসছে ‘ট্রু লাভ ইন ডিসগাইজ’ (ছদ্মবেশী ভালোবাসা) এবং ‘সুপ্রীম লর্ড’ (গোপন সম্রাট)।
খুব শিগগিরই এখানে দেশীয় মাইক্রো ড্রামাও যুক্ত হবে।

দীপ্ত প্লের হেড অফ ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম (মোহাম্মদ আবু নাসিম) বলেন, ‘ডিজিটাল যুগে দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে মোবাইল-ফার্স্ট দর্শকদের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের গল্পভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়ছে। এই পরিবর্তনকে সামনে রেখে আমরা দীপ্ত প্লেতে মাইক্রো ড্রামা ফিচার চালু করছি। এর মাধ্যমে দর্শকরা দ্রুতগতি, আকর্ষণীয় ও সহজে উপভোগযোগ্য গল্প উপভোগ করতে পারবেন। পাশাপাশি এটি নির্মাতা ও ব্র্যান্ডদের জন্য নতুন ধরনের কনটেন্ট সহযোগিতার সুযোগও তৈরি করবে।’

মাইক্রো ড্রামা হলো স্বল্পদৈর্ঘ্যের পর্বভিত্তিক ভিডিও কনটেন্ট। প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে এবং এটি ভার্টিক্যাল মোডে দেখা হয়। অল্প সময়ের মধ্যে দ্রুত গল্প, আবেগপূর্ণ মুহূর্ত এবং আকস্মিক মোড় তুলে ধরা মাইক্রো ড্রামার মূল বৈশিষ্ট্য।

ছোট পর্ব ও সংক্ষিপ্ত দৈর্ঘ্যের কারণে এটি বিশেষভাবে মোবাইল ফোনে দেখার জন্য উপযোগী এবং ব্যস্ত জীবনে দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।