শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘উত্তরায় শপিংমলে রিকশাচালককে হত্যার তথ্যটি গুজব’

‘উত্তরায় শপিংমলে রিকশাচালককে হত্যার তথ্যটি গুজব’

‘উত্তরায় শপিংমলে রিকশাচালককে হত্যার তথ্যটি গুজব’

রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে শপিংমলে রিকশাচালককে মারধর করে হত্যা করার ঘটনাটি গুজব এবং এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) সকালে মার্কেটটি পরিদর্শন শেষে এসব তিনি এ কথা জানান।নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ।এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে। 
 
এ বিষয়ে মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। 
 
এর আগে, রোববার দিবাগত রাতে উত্তরার স্কয়ার শপিংমলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভের রেশ ধরে একপর্যায়ে চালকরা উত্তরা পশ্চিম থানায় গিয়েও হামলা চালায় এবং ভবনের সামনে রাখা যানবাহনে অগ্নিসংযোগ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। 

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়