বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পুজা।

শাকিবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পুজা।

শাকিবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পুজা।


এক সময় ঢালিউডে জোর গুঞ্জন উঠেছিল- চিত্রনায়ক শাকিব খানের প্রেমে পড়েছেন অভিনেত্রী অভিনেত্রী পূজা চেরি। সেই গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, তাদের দ্বিতীয় ছবি ‘মায়া’ থেকে সরে দাঁড়ান পূজা-এমন কথাও শোনা গিয়েছিল চলচ্চিত্র অঙ্গনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা প্রসঙ্গে কথা বলেন পূজা চেরি। সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও খোলামেলা মন্তব্য করেন এই অভিনেত্রী।

পূজা বলেন, “যদি শাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক থাকত, তাহলে তার সঙ্গে সব কাজই করতাম। কিন্তু ‘গলুই’ সিনেমার পর আর কাজ হলো না কেন?”

তিনি আরও বলেন, “আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমি ছোটবেলা থেকেই শাকিব ভাইয়াকে দেখে আসছি। একজন মানুষ ও অভিনেতা হিসেবে তাকে আমি খুব পছন্দ করি। কিন্তু প্রেম এত সহজ বিষয় না-মুখে বললেই প্রেম হয়ে যায় না।”

তবে কাজের ক্ষেত্রে দুজনের বোঝাপড়া ভালো ছিল বলেও জানান পূজা। তার ভাষায়, “আমাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। আসলে আমি যাদের সঙ্গেই কাজ করি, সবার সঙ্গেই ভালো বোঝাপড়া রাখার চেষ্টা করি।”

গুঞ্জন প্রসঙ্গে পূজা বলেন, “আমার মনে হয়, আমরা যদি ধোয়া তুলসী পাতাও হই, দর্শক নেতিবাচকভাবেই নেবেন- ‘ওদের মধ্যে প্রেম আছে’। আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম কোনো স্ক্যান্ডালে না জড়িয়ে নিজের মতো করে কাজ করতে। শাকিব ভাইয়াও তার মতো কাজ করুক। এত স্ক্যান্ডাল নিয়ে কাজ করা কঠিন।”