সুন্দরগঞ্জ প্রতিনিধি: শাহিন মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার দিশারী - Humanitarian Youth Organization”-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ-উপহার বিতরণ ও স্বাবলম্বীকরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, রংপুর মেডিকেল কলেজের সভাপতি মোহাম্মদ শাওন। তিনি সংগঠনের ভবিষ্যৎ মানবকল্যাণ ও শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো. নওশাদ আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা পাঠাগার, বামনডাঙ্গার সভাপতি শেখ রাশেদুজ্জামান।
বক্তারা তাদের বক্তব্যে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান এবং “মানবতার দিশারী”-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান নূর। তিনি বলেন, “মানবতার দিশারী শুধুমাত্র সাময়িক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সিজান ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম আরিফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টা মুফতি জাবের আল মামুন।
এছাড়াও বক্তব্য প্রদান করেন দপ্তর সম্পাদক ফারহান সাদিক, যিনি সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
উল্লেখ্য, এদিন ৪০টি পরিবারের মাঝে ঈদ-উপহার বিতরণের পাশাপাশি একজন ব্যক্তিকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
