রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার প্রদান

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার প্রদান

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার প্রদান

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
আজ বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এ সময় পুলিশ সুপার বলেন, কর্তব্যরত অবস্থায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা এই সহানুভূতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।