রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দিন অভিনেত্রী নীলার বিয়ের খবর।

ঈদের দিন অভিনেত্রী নীলার বিয়ের খবর।

ঈদের দিন অভিনেত্রী নীলার বিয়ের খবর।

বলা যায় একেবারে চুপিচুপি বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। শুধু তাই নয়, ঈদ পর্যন্ত সেখবর লুকিয়েও রেখেছিলেন তিনি। হয়তো ভেবে রেখেছিলেন, ঈদের আনন্দের ক্ষণে সবাইকে জানাবেন সেটি।

আজ (২১ মার্চ) শনিবার ঈদের দিন দুপুরে ফেসবুকে বিয়ের খবর জানিয়েছেন নীলা। বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

আবেগঘন ওই পোস্টে নীলা লিখেছেন, ‘আট বছর আগে, আমাদের কোনো ধারণাই ছিল না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে… আমরা ছিলাম কেবল দুজন মানুষ, বেড়ে উঠছিলাম, হাসছিলাম, একটু দুরন্ত, চিন্তামুক্ত... কখনই ভাবিনি যে, একদিন আমরা এভাবে একে অপরের কাছে এসে পৌঁছাব। আর তারপর, এই যাত্রাপথের কোনো এক জায়গায়, কোনো জোরজবরদস্তি ছাড়াই, এমনকি নিজেরাও না বুঝে, তুমি আমার মানুষ হয়ে গেলে।’

বরের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি যেভাবে এত ভালোবাসা, শ্রদ্ধা আর সারল্য নিয়ে আমার হাত ধরেছিলে, আমি জানতাম, জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকেই বেছে নেব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, জীবন যেদিকেই মোড় নিক না কেন, তুমি আমাকে সবসময় তোমার পাশেই পাবে।’

বন্ধু ও অনুরাগীদের উদ্দেশে নীলা লিখেছেন, ‘আজ, ঈদের এই সুন্দর দিনে, আমি আমার হৃদয়ের কথাগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি।