রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার শ্যামনগরে পানি দিবসে সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর প্রতিবাদ ও কলসবন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে পানি দিবসে সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর প্রতিবাদ ও কলসবন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে পানি দিবসে সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর প্রতিবাদ ও কলসবন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে পানি দিবসে সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর প্রতিবাদ ও কলসবন্ধন
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ‘কলসবন্ধন’ কর্মসূচি পালন করেছেন উপকূলবাসী। ‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যে রোববার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় শতাধিক নারী ও যুব অংশগ্রহণ করেন, যা কর্মসূচিকে একটি গণআন্দোলনের রূপ দেয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খালি কলস হাতে নিয়ে নদীর তীরে মানববন্ধনের আদলে অবস্থান নেন এবং সুপেয় পানির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল— “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “পানি বাণিজ্যিকরণ বন্ধ করো”, “আর কতকাল লবণ পানি খেতে হবে?”— যা উপকূলীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট ও দুর্ভোগের চিত্র স্পষ্টভাবে তুলে ধরে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারদিকে পানি থাকলেও উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নদীভাঙন ও লবণাক্ততার কারণে মিঠাপানির উৎস দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা, যারা প্রতিদিন পানি সংগ্রহের দায়িত্ব পালন করেন।
সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হোসেন বলেন, উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্থানীয় বাসিন্দা অর্পিতা মণ্ডল টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম ও রাজীব বৈদ্যসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করে তুলছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।