সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবার মতোই তারেক রহমান জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী

বাবার মতোই তারেক রহমান জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী

বাবার মতোই তারেক রহমান জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী

বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে কিভাবে তার বাবা জিয়াউর রহমানের মতোই একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহজ-সরল ও সততা-নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন সবার সঙ্গে বন্ধুত্ব করে, কাউকে প্রভু স্বীকার করে করে নয়।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। বর্তমান সরকারও আগের বিএনপি সরকারের শিক্ষাখাতে উন্নয়ন অব্যাহত রাখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, নাচোল ভারপ্রাপ্ত ইউএনও সুলতানা রাজিয়াসহ অন্যরা।

এর আগে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন মিজানুর রহমান মিনু। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।