মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন


বগুড়ার শাজাহানপুর উপজেলায় আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মজুত রাখা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, পরিত্যক্ত ওই মাটির বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। ভোর ৪টা ১৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, মোবাইল ফোনে আমিনুল ইসলাম আকাশ অভিযোগ করেন, রাজনৈতিক শত্রুতার জেরে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে তার মজুতকৃত ফসল ও দোকানের কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে যায়। তিনি প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতির দাবি করেছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি।