মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার সোনাতলায় আনসার সদস্যের আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় আনসার সদস্যের আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় আনসার সদস্যের আত্মহত্যা

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সোনাতলা উপজেলায় ছুটিতে এসে এক আনসার ব্যাটালিয়ন সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের উত্তর মহেশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব বাবু (পিতা: মোঃ শফিকুল ইসলাম) আনসার ব্যাটালিয়নের একজন সিপাহী ছিলেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, তিনি লক্ষ্মীপুর জেলায় কর্মরত ছিলেন। গত ১৭ মার্চ ৭ দিনের ছুটিতে বাড়িতে আসেন। ছুটিতে থাকা অবস্থায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।