চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাঁদপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
