বগুড়া শাজাহানপুরে প্রকাশ্যে পাখি শিকার: মামলা দায়েরের প্রস্তুতি, অভিযুক্ত ২
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকারের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সামাজিক বন বিভাগের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। বন বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানায় অবস্থান করছেন।
অভিযুক্তরা হলেন উপজেলার জোকা মন্ডলবাড়ি এলাকার মৃত জব্বার মন্ডলের ছেলে মাহবুব হাসান লিমন মন্ডল এবং মৃত আজিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক সোহাগ।
মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন শাজাহানপুর সামাজিক বন কর্মকর্তা (এসএফপি-সি) তোফাজ্জল হোসেন। জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার চোপিনগর কচুয়াদহ এলাকায় মোটরসাইকেলে ঘুরে এয়ারগান দিয়ে পাখি শিকার করেন অভিযুক্তরা। এ সময় ব্যাগভর্তি শিকার করা পাখিসহ স্থানীয় এক সাংবাদিকের সামনে পড়লে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের কর্মকাণ্ডকে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি উল্লেখ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী সোহাগ রায় সাগর বলেন, এয়ারগান দিয়ে পাখি শিকার করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা
