বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল, ধর্মীয় আবহে মুখর দেবহাটা

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ ওরস শরিফে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ।
ওরস শরিফের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামের তাৎপর্য তুলে ধরা হয়।
প্রথম দিনেই স্থানীয়সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় দিনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় মুসল্লিরা নির্বিঘ্নে ওয়াজ শুনতে পারছেন। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ।
ওরস শরিফকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিলেট, হবিগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে আস্কারপুর দরবার শরিফ এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রখ্যাত বক্তারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, যা মুসল্লিদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।
ওরস শরিফ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল। আগত মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানীয় জলসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
ওরস শরিফের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।