মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা দিবসে কালাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে কালাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে কালাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে কালাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট)
মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসের সূচনায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। প্রথমে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে কালাই থানা পুলিশের পক্ষ থেকে  কর্মকর্তা (ওসি) জনাব রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কালাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ, কালাই উপজেলা গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই ডিগ্রি কলেজ, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ পরিবেশে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।