রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজির বেশি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজির বেশি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজির বেশি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজির বেশি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: 
নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২.৮৯০ কেজি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তি ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পায় বিজিবি।
এরপর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং অপরটি (পায়ের অংশ ভাঙা) পার্বত্য মূর্তির ওজন ১৪.৯২০ কেজি।
স্থানীয় পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, উদ্ধারকৃত মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।