সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

উখিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

উখিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে  মহান স্বাধীনতা দিবস উদযাপন।

উখিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে  মহান স্বাধীনতা দিবস উদযাপন।

মো গিয়াস উদ্দিন, উখিয়া।

আজ ২৬ শে মার্চ সকাল ৭.৩০ মিনিট থেকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ফুটে। 
ভোরের আলো ফোটার সাথে সাথেই উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায়। অনুষ্ঠানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাদের সুশৃঙ্খল মার্চপাস্ট এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপস্থিত দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল্লাহ সিকদার। এছাড়াও উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল উত্তেজনাকর মুহূর্ত। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দলগুলোকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি রিফাত আসমা। স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দেশ গড়ার শপথ নিয়ে আনন্দঘন পরিবেশে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী এবং বিভিন্ন সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে শেষ হয়  উখিয়া উপজেলা প্রশাসনের এই বর্ণাঢ্য আয়োজন।