রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের চলচ্চিত্র নিয়ে এবার মুখ খুললেন শাওন।

ঈদের চলচ্চিত্র নিয়ে এবার মুখ খুললেন শাওন।

ঈদের চলচ্চিত্র নিয়ে এবার মুখ খুললেন শাওন।

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও দিচ্ছেন নিজেদের প্রতিক্রিয়া। এবারের ঈদে মুক্তি পাওয়া পাঁচ ছবির দৌড়ে যেমন আছেন শাকিব খান, তেমনি আলোচনায় আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদও। সিনেমাগুলো ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া—কোথাও প্রশংসা, কোথাও সমালোচনা।

এই তালিকায় যোগ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন রেদওয়ান রনি পরিচালিত আলোচিত সিনেমা ‘দম’। সিনেমা দেখার পরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বিকেলে দেওয়া পোস্টে শাওন লিখেছেন, দম দেখে আসলাম। সারাক্ষণ উত্তেজনা আর দুঃখের আবহে ডুবে থাকতে থাকতে সিনেমাটির দৈর্ঘ্য অনেক বেশি লম্বা মনে হয়েছে।

সিনেমাটিতে বিনোদন বা হালকা মুহূর্তের অভাবও অনুভব করেছেন তিনি। শাওনের ভাষায়, রিলিফ স্পেস খুব কম ছিল। তবে চঞ্চল চৌধুরী যতবার পর্দায় এসেছেন, দর্শক ততবারই কিছুটা স্বস্তি পেয়েছে। একইসঙ্গে তিনি আফরান নিশোর অভিনয়ের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেন, তার উৎসর্গ পর্দায় স্পষ্টভাবে ধরা পড়েছে।

‘দম’ সিনেমায় শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার মায়ের চরিত্রে দেখা গেছে বরেণ্য অভিনেত্রী ডলি জহুরকে। অল্প সময়ের উপস্থিতিতেই ডলি জহুরের অভিনয় মুগ্ধ করেছে শাওনকে। তিনি লেখেন, কয়েকটি দৃশ্যেই ডলি জহুর যে অভিব্যক্তি দেখিয়েছেন, তা থেকে বারবার অভিনয় শিখতে ইচ্ছে করে।

উল্লেখ্য, ‘দম’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ। ছবিটিতে আফরান নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।