রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালিয়াকৈর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কালিয়াকৈর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কালিয়াকৈর  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কালিয়াকৈর  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি গাজীপুর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২৬ মার্চ ২০২৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে উপজেলা প্রশাসন । পরে কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে দোয়া আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ১ এর
জাতীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহারিয়ার, কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ   জনাব মোঃ নাসির উদ্দিন, সমাজসেবক কর্মকর্তা জনাব  মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।

তাদের নেতৃত্বে শহীদদের স্মরণে বিনম্র  শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস আনসার-ভিডিপি সদস্য,  সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও কালিয়াকৈর  উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হিন্দু সম্প্রদায় সহ সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত কর্মসূচিকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব  পালন করেন।
মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে বিভিন্ন স্কুল ও হাইস্কুলের ছাত্র-ছাত্রী দিয়ে কুচকাওয়াজ ও প্যারেডে  ডিসপ্লের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এবং বিজয়ীদের ক্রেস্ট বিতরণ করা হয়।