সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাকিব হয়তো এভাবে আসবে না

সাকিব হয়তো এভাবে আসবে না

সাকিব হয়তো এভাবে আসবে না

২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি এই অলরাউন্ডারের।


সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এব্যাপারে মুখ খুললেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনো সে যে অবস্থায় আছে, একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ড থেকে ইতোমধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে সরকারের সাথে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে।’

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘সাকিব হয়তো এভাবে আসবে না যে, আমি আসব আর সরাসরি খেলব, সে প্রস্তুতি নিয়েই খেলবে। অব্যশই সাকিবের মতো প্লেয়ার যদি দলে থাকে, যেকোনো কোচের জন্য সুবিধা- কারণ সে দুটো কাজই করতে পারবে।’

এর আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনো ২ বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই আসলে দলে আসবে। তার সার্ভিস পেলে দল উপকৃত হবে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না, এটা ইমোশনের জায়গা না। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইব।’