মাগুরায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ, গণঅধিকার পরিষদে শতাধিক নেতাকর্মীর যোগদান
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলার শালিখা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এনসিপির আহ্বায়ক শামীমের নেতৃত্বে দলটি থেকে পদত্যাগ করে প্রায় শতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখায় যোগদান করেছেন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাকিল জামাল, সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম আন্টু, সিনিয়র সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক মোঃ আওয়াল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মুন্সি হাসিবুল হক ও সাধারণ সম্পাদক মোঃ সজল মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ মাগুরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলি এবং প্রচার সম্পাদক মোঃ রাসেল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে নেতারা আশা প্রকাশ করে বলেন, নতুনভাবে সংগঠিত হয়ে গণমানুষের অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন।