রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিন্ন রুপে হানিমুন কাটালেন রাশ্মিকা- বিজয়।

ভিন্ন রুপে হানিমুন কাটালেন রাশ্মিকা- বিজয়।

ভিন্ন রুপে হানিমুন কাটালেন রাশ্মিকা- বিজয়।

তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের পর নবদম্পতিরা নির্জনে সময় কাটাতে বিদেশের বিলাসবহুল গন্তব্যে পাড়ি জমান। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা।

বিয়ের পর একান্তে সময় কাটানোর বদলে তারা বেছে নিয়েছেন ভিন্ন অভিজ্ঞতা- ‘বাডিমুন’। অর্থাৎ, হানিমুনে একা না গিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন এ তারকা জুটি। জানা গেছে, থাইল্যান্ডের মনোরম দ্বীপ কো সামুই-এ কয়েকদিনের ছুটিতে ছিলেন তারা। সঙ্গে ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও।

ভারতীয় বিয়েতে যেখানে কয়েকদিন ধরে চলে এলাহি আয়োজন, তার পর নবদম্পতিরা ব্যক্তিগত সময় কাটাতে নিরিবিলি কোথাও যান-সেই চেনা ধারা ভেঙেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রাশমিকা।

এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছেন, ভ্রমণ তার কাছে মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মৃতি তৈরি করা। একসঙ্গে সময় কাটানো, খেলাধুলা, সুইমিং পুলে আড্ডা, সূর্যাস্ত উপভোগ করা কিংবা নতুন খাবারের স্বাদ নেওয়া-এসবই তাদের আনন্দের অংশ। অন্যদিকে বিজয়ও আগেই জানিয়েছেন, তিনি একা থাকতে পছন্দ করেন না; বরং প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।