মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের আহাজারি

বগুড়া গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের আহাজারি

বগুড়া গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের আহাজারি

বগুড়া গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের আহাজারি

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্রীমতি সীমা রানী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান পালপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সীমা রানী একই এলাকার শ্রী অর্জুন পালের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার স্বামীর শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।