সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে নজরকাড়া পোশাকে ফ্রেমবন্দি মিম

চীনে নজরকাড়া পোশাকে ফ্রেমবন্দি মিম

চীনে নজরকাড়া পোশাকে ফ্রেমবন্দি মিম

সুযোগ পেলেই ঘুরতে ভালোবাসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেন। এবার তিনি অবস্থান করছেন চীনের অন্যতম প্রধান শহর গুয়াংজু-তে; সেখান থেকে নিজেকে মেলে ধরেছেন নায়িকা।

শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে দেখা যায়, নজরকাড়া পোশাকে তিনি গুয়াংজুর বিভিন্ন স্থানে ঘুরছেন এবং বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন।

গুয়াংজু ভ্রমণে গিয়ে বিদ্যা সিনহা মিম ক্যাজুয়াল পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছেন। এতে আধুনিকতা ও আভিজাত্যও ফুটে উঠেছে। মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন হালকা নীল রঙের জিন্স প্যান্ট। জিন্সটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও স্টোন ওয়ার্কের কাজ। যা তার পোশাকে স্টাইলের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, 'কিছু সুন্দর মুহূর্ত।'  

তার এই ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার রূপ ও ভ্রমণের প্রশংসা করে মন্তব্য করেছেন।

এর আগেও মিমকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে দেখা গেছে। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো সিঙ্গাপুর। যেখানেই যান, ভক্তদের কাছে নিজেকে মেলে ধরেন এই নায়িকা।