সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতদিয়ায় বাসডুবি, ব্যাচেলর পয়েন্ট পরিবারের শোক।

দৌলতদিয়ায় বাসডুবি, ব্যাচেলর পয়েন্ট পরিবারের শোক।

দৌলতদিয়ায় বাসডুবি, ব্যাচেলর পয়েন্ট পরিবারের শোক।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে সারাদেশে। এমন দুঃখজনক ঘটনায় বিনোদন অঙ্গনেও নেমে এসেছে স্তব্ধতা। অভিনয়শিল্পী থেকে নির্মাতা, প্রায় সবার মধ্যেই দেখা গেছে শোক ও সংহতির প্রকাশ।

এই আবহেই জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, আপাতত তার বহুল আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর নতুন পর্ব প্রচার করা হবে না।

নিজের ফেসবুকে এক কার্ড প্রকাশ করেন অমি। তাতে লেখা, সম্প্রতি ঘটে যাওয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। এই শোকাবহ পরিস্থিতির প্রেক্ষিতে এ সপ্তাহে ইউটিউবে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর নতুন পর্ব প্রচারিত হচ্ছে না। আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে Boom Films–এর ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির নতুন পর্ব প্রচার শুরু হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে প্রাণহানির আশঙ্কা ও উদ্ধার তৎপরতা ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এই দুর্ঘটনায় গতকাল ২৩ জনের মরদেহ ও আজকে তিনজনের মরদেহসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমন অবস্থায়, শোকের এই সময়ে আনন্দধর্মী কনটেন্ট থেকে সাময়িক বিরতি নেওয়াকে মানবিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেটিজেনরা।