রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি চুনবোঝাই ট্রাকে আগুন ধরে গেছে। শনিবার (২৮ মার্চ) রাতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকামুখী লেনে চলন্ত ট্রাকে হঠাৎ আগুন ধরে গেলে ট্রাকে থাকা মানুষ দ্রুত নিরাপদ স্থানে চলে যান। আগুনে কিছু চুন পুড়ে গেলেও স্থানীয়দের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়।

ভয়াবহ কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে পুলিশ এখনও অবগত নয় এবং কেউ অভিযোগ করেনি।