রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটির ঘরে সিয়ামের রাক্ষস।

কোটির ঘরে সিয়ামের রাক্ষস।

কোটির ঘরে সিয়ামের রাক্ষস।

ঈদের মুক্তিপ্রাপ্ত সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী ‘রাক্ষস’ শো সংখ্যা তুলনামূলক কম হলেও দর্শক আগ্রহে পিছিয়ে নেই। ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘রাক্ষস’।

দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনো সেই সংখ্যা বাড়েনি। তবে সীমিত শো নিয়েই দর্শকপ্রিয়তায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সিনেমাটি।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, মুক্তির ছয় দিনের মধ্যেই ঈদের তৃতীয় সিনেমা হিসেবে কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘রাক্ষস’। মুক্তির প্রথম সাত দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা।

চলচ্চিত্রভিত্তিক পেজ বিএমআর-এর তথ্য অনুযায়ী, গতকাল স্টার সিনেপ্লেক্সের ১৩টি এবং লায়ন সিনেমাসের ৫টি—মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ১০টি শো ছিল হাউজফুল, আরও ২টি শো প্রায় পূর্ণ ছিল।

আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। একই সঙ্গে সিনেপ্লেক্সে শো বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা। প্রযোজনা সংস্থার দাবি, শো সংখ্যা বাড়ানো হলে আয় আরও বাড়তে পারে, কারণ অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।

রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন সুষ্মিতা চ্যাটার্জি। আরও আছেন আলী রাজ, সোহেল মণ্ডল ও সাতাফ। একটি বিশেষ গানে অংশ নিয়েছেন নাতালিয়া জানোসজেক।

পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, প্রতিদিনই টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। তার মতে, গল্পের সঙ্গে দর্শকের সংযোগ তৈরি হওয়াটাই এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি।