মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়া শেরপুরে বৃদ্ধের মৃত্যু, ১২ জনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়া শেরপুরে বৃদ্ধের মৃত্যু, ১২ জনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়া শেরপুরে বৃদ্ধের মৃত্যু, ১২ জনের বিরুদ্ধে মামলা

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলা-এর সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে মতিউর রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (২৯ মার্চ) দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে শরিফ সুঘাট গ্রামের টুকু মাতবরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, পাওনা টাকা চাইতে গেলে মোঃ বেলাল হোসেন (৫৫)-এর নির্দেশে অভিযুক্তরা মতিউর রহমানের ওপর লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা উন্নতি হলেও ২৭ মার্চ তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। পরদিন ২৮ মার্চ পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন— খোদা বক্স (৫৬), মোঃ রুবেল (২৭), মোঃ শাহাদৎ হোসেন (২৮), মোঃ জাফর আলী (২৫), মোঃ মিল্লাত হোসেন (২২), মোঃ জাহিদ (২৯), মোঃ বেলাল হোসেন (৫৫), মোঃ স্বপন (১৯), মোঃ নুর আলম (৪০), মোঃ মোস্তফা (৩২), মোছাঃ জাহেদা বেগম (৩৫) ও মোছাঃ বেলি বেগম (২৭)। সকলেই একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।